ফিকহ অব মেডিসিন (অসম্পূর্ণ)
About This Course
কোর্স কারিকুলাম ( আল্লাহু মুয়াফফিকুনা)
- চারটি সেমিস্টার
- মোট দারস ৮০টি ( প্রতি সেমিস্টারে ২০টি দারস) (প্রয়োজনে হ্রাস-বৃদ্ধি হতে পারে)
- প্রতি মাসে মাসিক টিউটোরিয়াল এক্সাম
- প্রতি ছয় মাসে সেমিস্টার ফাইনাল
- কোর্স শেষে End Course Exam & Certificate
প্রথম সেমিস্টার
১) ফিকহ সম্পর্কে প্রাথমিক ধারণা
২) আদর্শ চিকিৎসক – বৈশিষ্ট্য ও গুনাবলী
৩) মেডিকেল এডুকেশন সম্পর্কিত শরঈ আহকাম
৪) কুরআন ও সুন্নাহর আলোকে চিকিৎসা
৫) চিকিৎসক ও রোগীর সাথে সম্পর্কিত ইবাদাতের আহকাম
দ্বিতীয় সেমিস্টার
১) সার্জারীর সাথে সম্পর্কিত শরঈ আহকাম
২) নারী-স্বাস্থ্য সম্পর্কিত শরঈ আহকাম ( জন্মনিয়ন্ত্রণ, গর্ভাবস্থা এবরশন, ডেলিভারী)
৩) পেশাগত আহকাম, স্বাস্থ্য অর্থনীতি
তৃতীয় সেমিস্টার
১) ড্রাগ, ফার্মাসি সম্পর্কিত শরঈ আহকাম
২) মৃত্যুর সাথে সম্পর্কিত শরঈ আহকাম
৩) হাসপাতাল ব্যবস্থাপনা ও শরীয়া
৪) পেশার বাইরের জীবন ও পরিবারের হক সম্পর্কিত শরঈ আহকাম
চতুর্থ সেমিস্টার (ফিকহুন নাওয়াযিল)
১) অর্গান ডোনেশন
২) ব্লাডব্যাংক, মিল্ক ব্যাংক
৩) টেস্ট টিউব বেবি
৪) চিকিৎসা সম্পর্কিত অন্যান্য আধুনিক মাসায়িল
কোর্স চলাকালিন একজন তালেবে ইলম এর করণীয়-
আমাদের তালেবে ইলমগনের জন্য ভাই ও বোনদের জন্য ফেসবুকে দুটি প্রাইভেট গ্রুপ আছে। প্রথম কাজ হলো এই গ্রুপে এড হওয়ার জন্য গ্রুপ-কোশ্চেনগুলোর উত্তর দিয়ে রিকোয়েস্ট জমা দেয়া। ( যা অলরেডি আপনারা করেছেন।)
রিকোয়েস্ট একসেপ্ট করা হলে আপনি নোটিফিকেশন পাবেন।
আমাদের মিফতাহুল উলূম অনলাইন একাডেমী এর কোর্সসমুহ সঠিকভাবে বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। অচিরেই গ্রুপে আমাদের ওয়েবসাইটে ফিকহুত তিব্ব কোর্সে এনরোল করার জন্য লিঙ্ক সরবরাহ করা হবে। আপনার কাজ প্রথমেই সাইন আপ করা। সাইন আপের সময় যে পাসওয়ার্ড ব্যবহার করবেন, তা আপনার মনে রাখতে হবে। পরবর্তীতে এই পাসওয়ার্ড ও আপনার ব্যবহৃত ই-মেইল ইউজ করেই আপনাকে ওয়েবসাইটে এনরোল করা কোর্সে ঢুকতে হবে। ( কোর্সে কিভাবে এনরোল করবেন, তার ডেমো ভিডিও গ্রুপে অচিরেই দেয়া হবে ইন শা আল্লাহ)
কোর্সে এনরোল করা মাত্রই আপনি প্রি-রেকর্ডেড দারসের এগারোটি ভিডিও পাবেন। এই এগারোটি ভিডিও কোর্সের বিষয়বস্তু সম্পর্কে আপনাকে ধারণা দেয়ার জন্য এবং পুরো কোর্সের জন্য আপনাকে ইলমের দিক দিয়ে prepared করার জন্য দেয়া হয়েছে। আমাদের প্রথম সেমিস্টারের কিছু প্রাথমিক বিষয় এবং ওভারঅল ইসলামিক ফিকহ ও বেসিক ইসলামী কনসেপ্ট সম্পর্কে ধারণা সম্বলিত কিছু প্রস্তুতকৃত দারস এতে সন্নিবেশিত করা হয়েছে।
আপনার কাজ হবে এই দারসগুলো ধীরে ধীরে দেখে শেষ করা। এই ভিডিওগুলো আপনি প্রথম এক মাসের মধ্যে দেখে নেবেন। ভিডিও দেখার সময় জরুরী পয়েন্টগুলো নোট করতে আপনি ভুলবেন না। কারণ এই দারসগুলোর ভিত্তিতেই এক মাস পর আমাদের প্রি-কোর্স টিউটোরিয়াল এক্সাম অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি এম সি কিউ পদ্ধতিতে গুগলফর্মের মাধ্যমে নেয়া হবে। এটি একটি সহজ পরীক্ষা। এটি নিয়ে মোটেই ঘাবড়ে যাবেন না। অবশ্য মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তারদের জন্য পরীক্ষা বরাবরই কোন টেনশনের বিষয় নয়। এই পরীক্ষাটি কেবলই তালেব ইলমের কোর্সের প্রতি সিরিয়াসনেস ও সিনসিয়ারিটি দেখার জন্য। ( আমাদের কোর্সটি ফ্রী হলেও এটি বেশ শ্রম দিয়ে প্রস্তুত করা, আপনি সময়ের সাথে তা বুঝতে পারবেন ইন শা আল্লাহ।)
আমাদের কোর্সটির বৈশিষ্ট্য
ফিকহুত তিব্ব ( ২ বৎসর)
- টোটাল ৮০ টি ক্লাস, চার সেমিস্টার (প্রতি সেমিস্টারে ২০ টি দরস) ( প্রয়োজনে হ্রাসবৃদ্ধি হতে পারে)
- প্রতি ছয় মাসে সেমিস্টার ফাইনাল
- কোর্স শেষে End course Exam & Certificate
প্রি-রেকর্ডেড ১০টি দারসঃ
শুরুতেই এই দশটি দারসের ভিডিও দেখে নিতে হবে।ওয়েবসাইটে এনরোল করলে ওয়েবসাইটে দরসগুলো পাবেন।কোর্সের শুরুতেই এই দশটি দারসের উপর প্রি-কোর্স টিউটোরিয়াল এক্সাম হবে।এই এক্সামে এটেন্ড করা ম্যান্ডেটরী, যারা এই পরীক্ষায় এটেন্ড করবেন, তাদেরকে নির্দিষ্ট রোল নম্বর দেয়া হবে। দুই বছরের জন্য দারসের এটেন্ড্যান্স দেয়া, পরীক্ষায় অংশগ্রহন ইত্যাদি ক্ষেত্রে এই রোল নম্বর প্রয়োজন হবে।
টেক্সটবুক সংক্রাম্ত তথ্য – বাস্তবতা হলো ফিকহ অব মেডিসিন নিয়ে আরবী গুছানো অনেকগুলো কিতাব থাকলেও বাংলা ভাষায় এমন কোন পূর্ণাঙ্গ বই এখনও রচিত হয় নি। তাই আপনাকে আমাদের দারসের দিকে ভালোভাবে মনোনিবেশ করতে হবে। আমাদের প্রতিটি কোর্সে তালেবে ইলমগন নিজেরাই দারস নোট করে জমা দেন। এই নোটগুলো মিলিয়েই আবার গুছিয়ে পিডিএফ তৈরি করে তালেবে ইলমগনকে সরবরাহ করা হয়। ইন শা আল্লাহ আমাদের এই কোর্স শেষ হলে সবগুলো পিডিএফ মিলিয়ে ভবিষ্যতের জন্য টেকস্ট হয়ে যাবে। আপনিও ইচ্ছে করলে এই কাজগুলোতে অংশগ্রহন করে এই মহতী কাজে অংশ নিতে পারেন।
তবে হাতের কাছে একটা বই থাকলে কিছুটা হলেও ভরসা পাওয়া যায়। তাই এই বিষয়ে একমাত্র বাংলা বইটি আপনাদের সাজেস্ট করছি।
ইসলাম ও আধুনিক চিকিৎসা, মুফতি দেলোয়ার হোসেন
তবে এটিও পূর্ণাঙ্গ নয়, তারপরও আমরা সাজেস্ট করবো এই কিতাবটি সাথে রাখার জন্য।
আপনাকে যে বিষয়গুলোতে সিরিয়াস থাকতে হবে
- প্রতি সপ্তাহে একটি লাইভ দারস ( তালেবে ইলমগন গুগলফর্মে দারস চলাকালিন এটেন্ড্যান্স দেবেন, এটি ম্যান্ডেটরী)
- প্রতি মাস শেষে ঐ মাসের সবগুলো দারসের উপর মাসিক টিউটোরিয়াল পরীক্ষা
এভাবে ছয় মাসে এক সেমিস্টার এবং দুই বছরে চার সেমিস্টারে আমাদের কোর্স শেষ করবো ইনশাআল্লাহ।
আল্লাহপাক আমাদের তাওফীক দিন।
Requirements
- For Medical Students & Doctors
Curriculum
ফিকহুত তিব্ব এর উপর কিছু প্রাথমিক আলোচনা
ফিকহ অব মেডিসিন, দারস নং – ১ঃ ভূমিকা31:35
ফিকহ অব মেডিসিন, দারস নং – ২ঃ চিকিৎসার প্রয়োজনে সতর ( আওরাহ) দেখা বা স্পর্শ করার শরঈ বিধান40:27
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৩ঃ মাকাসিদে শরীয়া33:20
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৪ঃ আদর্শ চিকিৎসক – বৈশিষ্ট্য ও গুনাবলী (১)42:16
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৫ঃ আদর্শ চিকিৎসক- বৈশিষ্ট্য ও গুনাবলী (২)39:56
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৬ঃ রোজা ভঙ্গের মূলনীতি45:36
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৭ঃ অসুস্থ ব্যক্তির সালাত আদায়ের বিধান32:51
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৮: ফিকহ সংকলনের ইতিহাস, মাজহাব, ইজতিহাদ, তাকলীদ1:13:08
ফিকহ অব মেডিসিন, দারস নং – ৯ঃ আকাইদের ভিত্তি কি?52:09
ফিকহ অব মেডিসিনঃ লাইভ ক্লাস
Your Instructors
ডাঃ মাওলানা মুহাম্মাদ মাসীহ উল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক, মিফতাহুল উলূম অনলাইন একাডেমি
এমবিবিএস (সিএমসি), তাকমীলুল হাদীস, আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম, হাটহাজারী ; তাখাস্সুস ফিল ফিকহিল ইসলামী, আল জামিআতুল আরবিয়া নাছেরুল ইসলাম, নাজিরহাট
Student Feedback
Reviews (25)
মা শা আল্লাহ। মা শা আল্লাহ। আলহামদুলিল্লাহ।
ডাক্তার পেশার মতো ব্যস্তু পেশায় থেকেও নিজেকে ইলম অর্জন এর সর্বশেষ ধাপ পর্যন্ত নিয়ে যাওয়ার যে মেহনত,দুনিয়াবি কামিয়াবি এর পাশাপাশি দ্বীনি কামিয়াবি অর্জন (মা শা আল্লাহ), বিনামূল্যে এত এত মানুষ কে ত্বলিবে ইলম হওয়ার সুযোগ দান,জেনারেল আর ডাক্তার আলাদা আলাদা ভাবে জরুরাত অনুযায়ী দরস এর ব্যবস্থা করা সহ অনুপ্রেরণা দেয়ার মতো দ্বীনি মেহনত আর সোহবতের গল্প লিখালিখি করার তৌফিক আল্লাহ তায়ালা ওস্তাদ কে দিয়েছেন।আলহামদুলিল্লাহ।
এতসব কিচ্ছু একইসাথে কন্টিনিউ করার তৌফিক আল্লাহ তায়ালার কত প্রিয় বান্দা হলে তিনি দান করেন- তা তো অবশ্যই আন্দাজের বাইরে।
মন থেকে শুধু দোয়া আসে,আর কিছু বলার ভাষা জানা নেই।
আল্লাহ তায়ালা ওস্তাদ এর মেহনত এ বারাকাহ দিন,ওনাকে বহু বহু বহু বছর সুস্থ রাখুন এভাবেই যেন ইলম এর নূর ছড়িয়ে দিতে পারেন, আর দোয়া চাই ওস্তাদের কাছে আমাদের যেন সহীহ আমল করার তৌফিক দেন আল্লাহ তায়ালা, ইন শা আল্লাহ।
আল্লাহ তায়ালা ওস্তাদ কে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন। আমীন।
AlhamduliLlah it's a great opportunity for muslim doctors.
Well oriented.
Content standard is high.
System is comprehensive.
May Allah swt put baraqah.
JazakAllahu khair for this beneficial ilm course.. May Allah SWT accept you & us for the path of deen..Ameen
মা শা আল্লাহ,অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স,। ইলমের এমন অনেক বিষয় উন্মুক্ত হচ্ছে যা আমার কল্পনাতেও ছিলনা।আল্লাহ উস্তাদ তোলাবা সকলকেই কবুল করুন।